পাইকগাছায় মাদক সহ আটক ৬ ব্যক্তির ৬ মাস করে সাজা

Date:

Share:

পাইকগাছায় মাদক সহ আটক ৬ ব্যক্তির ৬ মাস করে সাজা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় পলিশী অভিযানে গ্রেফতারকৃত ৬ মাদক কারবারি’কে আদালত ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন।
গত দু’দিনে পুলিশের পৃথক- পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করা হয।
থানা পুলিশ জানিয়েছেন, শুক্রবার বিকেল উপজেলার সোলাদানা বাজার এলাকায় মাদক সরবরাহকালে থানা পুলিশের এসআই আয়ুব আলী স্থানীয় যদু দাস(৪০) কে আটক করেন।
এ ঘটনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, ফজলে রাব্বি ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক নিয়ন্ত্রন আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বানিজ্য নগরী কপিলমুনির কলেজ পাড়ায় স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে জনৈক সুভাষ বিশ্বাসের এক ভাড়াটিয়ার বাসায় অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ সময়ের অভিযানে ওই বাসায় মাদক ( গাঁজা) সেবনকালে লিপু (৩০) হরিঢালীর মাহিন (২০) মোঃ রিয়াজুল ইসলাম (৩৬), কাশিমনগরের মর্তুজা ইমাম (৩০) নাছিরপুরের তামিম ইসলাম (৩০)ও কপিলমুনির আব্দুস সালাম (২৮)কে গ্রেফতার করেন।
ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৫ জনকে শুক্রবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
সামারি ট্রাইলে বিজ্ঞ আদালত প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান করেন।

২৬ জুন ২০২৬
পাইকগাছায় মাদক সহ আটক ৬ ব্যক্তির ৬ মাস করে সাজা