সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার

Date:

Share:

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট

সাতক্ষীরার তালায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শেখ আবু হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে  জালালপুর ইউনিয়নের দোহার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেখ আবু হাসান ওই গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, “আমরা তথ্য পেয়েছি, আবু হাসান নামে ওই যুবক ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট করছেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

২৫ নভেম্বর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার