পুণ্যস্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন

Date:

Share:

পুণ্যস্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন

মোঃ মনিরুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার রাস উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিববাটী সংলগ্ন শিবসা নদীর অববাহিকায় পুণ্যস্নান, পূজা-অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। রাস মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ।
রাস মন্দির কমিটির সাবেক সভাপতি সন্তোষ কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, শিববাটি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি তরুণ কান্তি মন্ডল এবং সরল দাশপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাশ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাবেক কাউন্সিলর এসএম তৈয়বুর রহমান, অমরেশ কুমার মন্ডল, চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, রাস মন্দির কমিটির সাবেক সেক্রেটারি হিরেন্দ্রনাথ সানা, অজিত কুমার মন্ডল, মৃণাল কান্তি সানা, বিভূতি সানা, বিরাজ কুমার মন্ডল, উদয় মন্ডল, দীপক সরদার, বিদ্যুৎ মন্ডল, বিকাশ সরদার, মোঃ রুস্তম সরদার ও শাহিনুর রহমান সহ শত শত ভক্তবৃন্দ। আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার স্মরণে প্রতি বছর এই রাস উৎসব পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই পাইকগাছা পৌরসভার বিভিন্ন মন্দিরসহ শিববাটি, কড়ুলিয়া, খড়িয়া, দেলুটি ও লতা কাঠামারী এলাকায় অধিবাস, নামযজ্ঞ, প্রদীপ প্রজ্বলন এবং রাধা-কৃষ্ণের বিশেষ আরাধনা শুরু হয়। মঙ্গলবার ভোরে পুণ্যার্থীরা জগতের মঙ্গল ও পাপমোচনের কামনায় শিবসা নদীতে পুণ্যস্নান সম্পন্ন করেন। উৎসব উপলক্ষে এলাকায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আয়োজন করা হয়।

২৪ নভেম্বর ২০২৬
পুণ্যস্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন