কয়রায় ফাঁকা স্ট্যাম্প সংবলিত ফাইল নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
কয়রা (খুলনা) প্রতিনিধি:আলামিন ইসলাম
খুলনার কয়রা উপজেলায় নিজ বসতবাড়ি থেকে গুরুত্বপূর্ণ ফাঁকা স্ট্যাম্প ও ফাইল হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কয়রা থানায় এই ডায়েরিটি নিবন্ধিত হয় (জিডি নং: ৩০৪, ট্র্যাকিং নং: SEGIQF)।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের বাসিন্দা মোঃ এনছার আলী সানা (৫৯) গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টার মধ্যে নিজ বসতবাড়ি থেকে তার ফাইলটি হারিয়ে ফেলেন। ফাইলের মধ্যে তার নিজ নামে উত্তোলন করা ও স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমানের দুটি ফাঁকা স্ট্যাম্প (নম্বর: ষ ০৬৩৫২৩৩, ষ ০৬৩৫২৩৪) এবং ৫০ টাকা মূল্যমানের দুটি ফাঁকা স্ট্যাম্প (নম্বর: হ ৭৯০৮৩৪৩, হ ৭৯০৮৩৪৪) ছিল। স্ট্যাম্পগুলো ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর ক্রয় করা হয়েছিল।
ভুক্তভোগী জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা অপব্যবহার এড়াতে তিনি থানায় উপস্থিত হয়ে জিডিভুক্ত করেন।
ঘটনাটি নিশ্চিত করে কয়রা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
