তালায় ঐতিহাসিক উপজেলা দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃঃ
তালায় ‘২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা তাওহীদুর রহমান।

তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস.এম. জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য গাজী আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক বি.এমবাবলুর রহমান,জাতীয় সৈনিক পাটির সভাপতি রফিকুল ইসলাম খাঁ, তালা সদর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী, তালা সদরের ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান শেখ, খলিলনগর জাতীয় পার্টির নেতা মো. আইয়ুব আলী মোড়ল, যুবসংহতি নেতা নেয়ামত আলী মোড়ল ও বাহারুল ইসলাম মোড়ল এবং উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চুসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা ঐতিহাসিক উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে স্থানীয় পর্যায়ে উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা তাওহীদুর রহমান । দোয়া অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

২৩ অক্টোবর ২০২৬
তালায় ঐতিহাসিক উপজেলা দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত