তালায় দুই দিনব্যাপী জাতীয় পার্টির উপজেলা দিবস পালন

Date:

Share:

তালায় ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী উপজেলা দিবস পালন করেছে জাতীয় পার্টি। দিবসটি উপলক্ষে দ্বিতীয় দিনে সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় তালা উপজেলার শিবপুর গ্রামে জাতীয় পার্টির উপজেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলামের বাসভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এস.এম. নজরুল ইসলাম। জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা মো. আবুহায়াত নিকারী, মো. আব্দুর রাজ্জাক মালী, মো. শাহিনুর রহমান, মো. হোসেন আলী শেখ, মো. জামির আলী নিকারী, হাফেজ মুহা. আবু সাঈদ, মুহা. রহমত আলী গোলদার, মো. আজিজুর রহমান খাঁ, মো. রফিকুল ইসলাম, যুবসংহতি নেতা মো. লুৎফর রহমান শেখ,জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা শাখার সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম সানা, জাতীয় ছাত্রসমাজের সভাপতি মো. জাইদুল ইসলাম নিকারী, মো. আকবর আলী মলঙ্গী, মো. আদিল উদ্দীন সরদার, মো. সাইফুল ইসলাম সরদার, মো. আমিনুল ইসলাম রানা, মো. গফুর খান ও মো. শামীম হুসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তালার উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজন। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলামকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম।

২৪ অক্টোবর ২০২৬
তালায় দুই দিনব্যাপী জাতীয় পার্টির উপজেলা দিবস পালন