কপিলমুনিতে বৃদ্ধা নারীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় প্রেরণ

Date:

Share:

প্রশাসনের নাকের ডগায় চলছে একের পর এক অঘটন
কপিলমুনিতে বৃদ্ধা নারীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় প্রেরণ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০) দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে তালা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। আহতের বড় ছেলে নারায়ন ঘোষ জানান, হামলায় তার মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং মাথার ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরপর এসব ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে প্রশাসেনর নাকের ডগায় একই বাড়িতে বার বার দুর্বৃত্তের হামলাম ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন তুলছে স্থানীয় দায়িত্বশীল পুলিশ প্রশাসেন ভুমিকার উপরও। এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জানান, স্থানীয় পুলিশ ফাড়িকে খোঁজ খবর নিতে নির্দেশনা দিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।