কালিগঞ্জে মাদকের অভয়ারণ্যে, বেড়েছে চুরি ডাকাতি : নিরব প্রশাসন :-
শেখ আহসান হাবিব কালিগঞ্জ প্রতিনিধি:-
* সরাসরি কক্সবাজার থেকে ইয়াবা আসে।
* গড়ে উঠেছে কিশোর গাং।
* বিভিন্ন এলাকার চুরির সংঘটিতর নেতৃত্ব।
কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গণ গোরস্থান মোড়কে কেন্দ্রকরে গড়ে তুলেছে ইয়াবা বিক্রির পয়েন্ট। সরাসরি কক্সবাজার থেকে ইয়াবা আসে এখানে সেখান থেকে পৌঁছে যায় খুচরা বিক্রেতাদের কাছে। ইয়াবা সেবন করছে ১৬ বছরের অপ্রাপ্ত বালক থেকে ৫০ বছরের মধ্যবয়সীরা। ইয়াবার টাকা জোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে চুরি ডাকাতি। অনিরাপদ হয়ে বসবাস করছে বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের শত শত পরিবার। অপ্রাপ্ত বয়সীরা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে গড়ে তুলেছে কিশোর গাং। মাদকের প্রভাবে গত কয়েক মাসে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ডাকাতি ঘটছে ১০-১২ টি বাড়িতে। বর্তমান সরকারের কাছে জোরালো আইনী পদক্ষেপ চেয়েছে স্থানীয় জনতা। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ না নেওয়ার ক্ষোভ প্রকাশ করেছে সুশীল নাগরিক সমাজ। সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক রায়হান সিদ্দিকী মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ে। মাদক সিন্ডিকেট যোগসাজশে তার গ্রামের বাড়ি কালিগঞ্জের বন্দকাটিতে ডাকাতি করে তথ্য সংগ্রহের ব্যবহৃত মোবাইল ফোন দুটি নেওয়া হয়েছে। ফোনে রয়েছে মাদক ব্যবসায়ীদের সকল তথ্য মাদক সেবনের ভিডিওসহ জরুীরী তথ্য উপাত্ত। তাছাড়া মাদক সিন্ডিকেট বিভিন্ন এলাকার চোরাই জিনিসপত্র কেনাবেচা করে। চোরাই জিনিসপত্র কেনাবেচার জন্য রয়েছে আরেকটি মাদক সেবনকারী সক্রিয় গ্রুপ। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা বলেন, কালিগঞ্জের বন্দকাটি আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। প্রকাশ্য ইয়াবা বিক্রি করছে। অপ্রাপ্ত বয়সের ছেলেরা মাদক সেবন করছে অহরহ। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরি ডাকাতি করছে। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। আমরা প্রশাসনের জরুরি পদক্ষেপ চাই। বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিষ্ণুপুরে প্রকাশ্য মাদক ব্যবসা করে একটি সক্রিয় সিন্ডিকেট রয়েছে। যার নেতৃত্ব দেয় বন্দকাটির ওবায়দুল্লাহ গাজী। যে সরাসরি ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসে খুচরা বিক্রি করে। আমরা এ ধরনের মাদক সেবনকারী ও মাদক গডফাদারদের আইনের আওতায় আনার জন্য উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে বলেছি। বিষ্ণুপুর ইউনিয়ন বিট অফিসার এস.আই পলাশ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার। আমরা ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের নিয়ে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করব।
