তালা সদর ইউপি নির্বাচন: নজরুল ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির সভা, জনসমর্থনে গড়ে উঠছে গণজোয়ার

Date:

Share:

  1. তালা সদর ইউপি নির্বাচন: নজরুল ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির সভা, জনসমর্থনে গড়ে উঠছে গণজোয়ার

তালা প্রতিনিধি:

আসন্ন তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) তালার শিবপুরে তাঁর নিজ বাসভবন চত্বরে আনছার আলী সরদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম।

সভায় নির্বাচনী প্রস্তুতি, ওয়ার্ডভিত্তিক কমিটির সমন্বয়, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং প্রচার-প্রচারণার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিকসহ তালা সদর ইউনিয়নের ২১ গ্রামের বিভিন্ন ইউনিটের নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও তৃণমূল পর্যায়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।
এদিকে স্থানীয় সাধারণ জনগণ জানান, সাংবাদিক এস.এম. নজরুল ইসলামকে যেকোনো প্রয়োজনে ডাকলে তিনি দল-মত নির্বিশেষে নিঃস্বার্থভাবে ছুটে আসেন। বছরের ১২ মাসই তাঁকে মানুষের পাশে পাওয়া যায়। কোনো মানুষ বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে উদ্ধার ও সহযোগিতা নিশ্চিত না করা পর্যন্ত তিনি পাশে থাকেন। মানুষের উপকার করতে গিয়ে বিভিন্ন সময় নানা মামলা ও প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি মানুষের কাছ থেকে সরে যাননি। দিন-রাত পরিশ্রম করে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর অন্যতম পরিচয়। এসব কারণে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে তাঁর পক্ষে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ জনসমর্থন এবং গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে দীর্ঘদিন ধরে পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে তালা সদর ইউনিয়নকে জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
সভায় নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা নির্বাচনী কার্যক্রম সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন

২৮ নভেম্বর ২০২৬
তালা সদর ইউপি নির্বাচন: নজরুল ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির সভা, জনসমর্থনে গড়ে উঠছে গণজোয়ার