সিংড়ায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

Date:

Share:

সিংড়ায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় সিংড়া পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ মিছিলটি সিংড়া পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

২৮ নভেম্বর ২০২৬
সিংড়ায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল