শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা

Date:

Share:

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর বাজার এলাকার একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছের মধ্যে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে আটক ব্যক্তিদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকালে নুরনগর বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। অভিযানকালে চিংড়ি মাছের ভেতরে অবৈধভাবে অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়া গেলে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত অবৈধভাবে প্রক্রিয়াজাত করা অপদ্রব্য পুশকৃত ৮০ কেজি চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

২৮ নভেম্বর ২০২৬
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা