কেশবপুরে ঘুর্নিঝড় আকভানের প্রভাবে পাঁকা আমন ধানের ব্যাপক ক্ষতি

Date:

Share:

কেশবপুরে ঘুর্নিঝড় আকভানের প্রভাবে
পাঁকা আমন ধানের ব্যাপক ক্ষতি

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে ঘুর্নিঝড় আকভানের প্রভাবে প্রকৃতির বিরূপ আচরণে খেতের পাঁকা ধান পানিতে ভাসছে।
যশোরের কেশবপুরে ঘুর্নিঝড় আকভানের টানা তিন দিনের প্রভাবে প্রকৃতির বিরূপ আচরণে কৃষকের পাঁকা ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিেতে কৃষক দিশেহারা হয়ে উঠেছে। তাদের আগামী দিনের সোনালী স্বপ্ন আমন মৌসুমে পাকা ধানের ক্ষেত অসময়ের বৃষ্টি আর বাতাসের তোড়ে লুটিয়ে পড়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলায় আমন ধানের আবাদ হয়েছিল ৭ হাজার ৭৬১ হেক্টর জমিতে। অনুকূল পরিবেশ ও কৃষি উপকরণাদির সহজ লোভ্যতার ফলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার রুস্তম আলী জানান আমন ধানের আবাদ কৃত ৮০ ভাগ জমির ধান পেকে গেছে এবং ২০ ভাগ জমির ধানের গোড়া কেটে জমিতে ফেলে রাখা হয়েছে। ঘুর্নিঝড় আকভানের প্রভাবে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিেতে ঝড় হাওয়ায় কৃষক দিশেহারা হয়ে উঠেছে। জমিতে জমে থাকা পানি আর হেলে পড়া পাঁকাধান সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন উপজেলার প্রান্তিক কৃষকরা। তাদের আগামী দিনের সোনালী স্বপ্ন আমন মৌসুমে পাঁকা ধানের ক্ষেত অসময়ের বৃষ্টি আর ঝড়ো হাওয়ার তোড়ে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
কেশবপুর উপজেলার পাথরা বিলের কৃষক শফিকুল ইসলাম বলেন ঘূর্নিঝড় আকভানের প্রভাবে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিেতে ও ঝড় হাওয়ার কারণে আমাদের পাঁকা আমন ধানের ক্ষেতে পানি ঢুকে গেছে। গোড়া কেটে ফেলে রাখা পাঁকা আমন ধান খেতে পানিতে ভাসছে। একই গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, তাঁর লাগানো সব পাকা ধানের গোড়া কেটে জমিতে ফেলে রাখা হয়েছিল। ঘূর্নিঝড় আকভানের প্রভাবে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমার গোড়া কেটে জমিতে ফেলে রাখা পাঁকা আমন ধানের ক্ষেতের পানিতে ভাসছে। আমার আগামী দিনের স্বপ্ন ঘূর্নিঝড় আকভানের কারণে শেষ হয়ে গেছে।
আলতাপোল গ্রামের জৈনক কৃষক মহিদুল ইসলাম বলেন, জমিতে জমে থাকা পানি আর হেলে পড়া ধান সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে, বিরামহীন বৃষ্টির প্রভাবে জনজীবন স্থবির হযে পড়েছে। শীতের আগমন মুহুর্তে এ বৃষ্টি বর্ষাকাল কে হার মানিয়েছে। একটানা বৃষ্টি, কখনো মুষলধারা বা কখনো কম জোরে বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের অলস দিন পার করতে হয়েছে। শহরে মানুষের উপস্থিতি ছিলো খুবই সামান্য। বিশেষ প্রয়োজন ছাড়া জনসাধারণ কে ঘর হতে বের হতে দেখা যায়নি। শহরের কাঁচা বাজার ছিলো ক্রেতা শুন্য, মাছ-মাংসের ব্যবসায়ীদের ক্রেতার অভাবে খালি হাতে অপেক্ষা করতে দেখা গেছে। ইজিবাইক ও মটরভ্যান চালকদের যাত্রীর জন্য বৃষ্টির মধ্যে অপেক্ষা থেকে শুন্যহাতে ফিরে গেছেন অনেকে।
অসময়ে টানা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে সদ্য লাগানো শীতকালীন শাক-সবজির জমি মালিকদের। যে সকল কৃষক সরিষার আবাদ করেছিলেন তাদেরও ব্যাপক ক্ষতি হবে। প্রত্যেক চাষিকে নতুন করে বীজ ছিটাতে হবে বলে জানান, সাবদিয়া গ্রামের কৃষক ফিরোজ হোসেন। চলতি রবি মৌসুমে কেশবপুর উপজেলায় ১ হাজার ৫৫ হেক্টর জমিতে বিভিন্ন রকম সবজির আবাদ করা হয়েছে বলে জানান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন।

২১ নভেম্বর ২০২৬
কেশবপুরে ঘুর্নিঝড় আকভানের প্রভাবে পাঁকা আমন ধানের ব্যাপক ক্ষতি