ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

Date:

Share:

ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

তালা প্রতিনিধিঃঃ
খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (২১ নভেম্বর) ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিনন্দন বার্তায় বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,দপ্তর সম্পাদক বি.এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস.এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোটার সাতক্ষীরা এস.এম আকরামুল ইসলাম,মো: বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

অভিনন্দন বার্তায় নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও আগামী দিনের পথচলার শুভকামনা জানানো হয়। পাশাপাশি দুই প্রেসক্লাবের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

২১ নভেম্বর ২০২৬
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন