কেশবপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যশোরের কেশবপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর-২৬) সকাল ১১টা থেকে কেশবপুর (মাইকেল রোড) গরুর হাটের পূর্ব পাশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল অধ্যাপক ডাঃ সৈয়দ আসিফ ইকবাল (অবঃ)। সভাপতিত্ব করেন, ওয়াঃ অফিঃ মোঃ আরশাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মেজর সামিনা আহমেদ ও জনাব মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সাবেক সামরিক সদস্যদের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধনের এক মিলনমেলায় পরিণত হয়।
