তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত

Date:

Share:

তালা:
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা, রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ শে রমজান তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানে তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহা. তাওহীদুর রহমান।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সি. সহ সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতা রহমান আজিজ, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খাঁন হামিদুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক সেনা সার্জেন্ট আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন,দফতর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,সি. সদস্য মোঃ বাহারুল ইসলাম, বিএম বাবলুর রহমান, সদস্য এস.এম জহর হাসান সাগর, কাজী ইমদাদুল বারী জীবন,মো: লিটন হুসাইন, মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন,খাঁন আল-মাহবুব হুসাইন,পার্থ প্রতিম মন্ডল,  মোঃমোস্তাফিজুর রহমান রাজু,জাহিরুল ইসলাম,শেখ মিজানুর রহমান প্রমুখ। ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান শেষে তালা প্রেসক্লাবের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।