সাতক্ষীরার ধূলিহর গাদন দাড়িয়া খেলায় যৌথ চ্যাম্পিয়ন বালিথা এবং দহাখুলা
মোস্তাকীম হোসাইন, ধুলিহর প্রতিনিধিঃ
সাতক্ষীরার ধূলিহর জাহানাবাজ প্রাইমারি স্কুল মাঠে আট (০৮) দলীয় গাদন দাড়িয়া খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মো.লিয়াকাত হোসেনের সভাপতিত্বে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আসন্ন আট (০৮) নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. তাকদীর আহসান রুবেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের শিক্ষা অফিসার এস এম মফিজুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেন মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদাপ্রার্থী এবং সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আশরাফুজ্জামান খোকন, একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম রেজা চৌধুরী, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল ইসলাম, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রিপন হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক মোঃ আনারুল ইসলাম, সাত (০৭) নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো.আলমগীর হোসেন মন্টু, একই ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. রবিউল ইসলাম, মহিলা মেম্বর পদ প্রার্থী মোছা. রহিম খাতুন, মোছা. নার্গিস পারভীন ও মোছা.আনজুয়ারা খাতুন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ইলিয়াস হোসেন বাবু, সেক্রেটারি মোহাম্মদআলী সরদার, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নারী-পুরুষ, যুবক-বৃদ্ধসহ সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি (০৮) দলের মধ্যে ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করেন বালিথা এবং দহাখুলা গাদন দাড়িয়া যুব সংঘ।
হাজার, হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধের খেলা শেষে গাদনশূন্য ড্র হলে বালিথার অধিনায়ক মো.সাগর হোসেন এবং দহাখোলার অধিনায়ক মোঃ শামীম হোসেনের সম্মতিতে দুইদলকে যৌথ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং বিজয়ী দুই দলকে সমভাবে নগত আট (০৮) হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়।
খেলায় মাঠ রেফারির দায়িত্ব পালন করেন জিয়ালার সুদক্ষ রেফারি আব্দুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোস্তাকিম হোসাইন এবং মোঃ রবিউল ইসলাম।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলায় উপস্থিত হয়ে আর্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, গাদনদাড়িয়া খেলা গ্রামীণ ঐতিহ্যের একটি বিরাট অংশ দখল করে আছে। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে গ্রামীণ এইসব খেলাধুলা অগ্রণী ভূমিকা পালন করে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তারা বলেন, জয় এবং পরাজয় খেলারই অংশ।
খেলায় এক দল হারবে অন্য দল জিতবে এটাই নিয়ম। সবাইকে প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি কোন প্রকার আগ্রাসী আচারন না করে সহনশীল ভাবে খেলায় অংশগ্রহণ করতে হবে।
সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
