আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিংড়ায় বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাটোরের সিংড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
