তালায় বিদ্যুৎ উপকেন্দ্র ভাংচুর রাষ্ট্র দ্রোহী মামলায় ৫ জনের জামিন মজ্ঞুর
জহর হাসান সাগর
তালায় থানায় বিদ্যুৎ উপকেন্দ্রের সরকারি প্রতিষ্টানের ভবন হতে বিদ্যুৎ সরবরাহ বাঁধাগ্রস্হ্য ক্ষতি সাধন ভাংচুর ঘটনায় রাষ্ট্রদ্রোহী মামলায় বারুইহাটি গ্রামের ৫ জন ছাত্র কে গতকাল বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামিন মজ্ঞুর করেছেন।
ঘটনার বিবরনে প্রকাশ, গত ১২ আগষ্ষ্ট /২৬ রাত্র অনুমান নয়টার সময় তালা সদরের বিদ্যুৎ উপকেন্দ্রে কতিপয় যুবক ধারাবাহিক লোডশেডিং এর ফলে অতিষ্ট হয়ে বিদ্যুৎ কেন্দ্রের জানালায় ইট নিক্ষেপ করে ফলে একটি জানালার কাঁচ ভাংচুর হয় । এঘটনায় পল্লী বিদ্যুতের তালাউপকেন্দ্রের জেনারেল ম্যানেজার সাধন কুমার মন্ডল বাদী হয়ে তালা থানায় ৮ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন।
উক্ত মামলায় হাইকোর্টের মহমান্য বিচারপতি কে,এম জাহিদ সরোয়ার ও মহামান্য বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চে আগাম জামিন শুনানী অন্তে ৮ সপ্তাহের আগাম জামিন মজ্ঞুর করেন।
গতকাল ১১ নভেম্বর সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাইকোর্টের মেয়াদ শেষে জামিন প্রার্থনা করা হয়।
আসামি বারুইহাটি গ্রামের মোঃ রাকিব সরদার (১৬) মোঃ ইসরাফিল সরদার (১৪) মোঃ তাছিম বিশ্বাস(১৫) মোঃ ইয়াছিন মোড়ল (১৬) মোঃ রিফাত মোড়ল( ১৫) এর পক্ষে জামিন প্রার্থনা করেন এ্যাডঃ মোঃ আশরাফুজ্জামান দীর্ঘ শুনানী অন্তে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দীন আহমেদ সকল আসামিদের জামিন মজ্ঞুর করেছেন।
