তালায় অধ্যক্ষ আব্দুর রহিমের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

Date:

Share:

তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মুহা. আনিছুর রহমান সরদার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আনিছুর রহমান সরদার তালা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও খুলনা মহানগরী দক্ষিণের সভাপতি মুহা. আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুর রশিদের পিতা।

গতকাল আসরের নামাজের পর নিমতলা মসজিদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও তালা উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব ডা. মাহমুদুল হক, পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি মুহা. আলতাফ হোসেন,তালা প্রেসক্লাব সভাপতি ও তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, তালা আদর্শ থানার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. শহিদুজ্জামান, খুলনা জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি এস.এম. আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট রুহুল আমিন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, সাসের পরিচালক শেখ ঈমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, এবং অ্যাডভোকেট মশিয়ার রহমানসহ খুলনা, সাতক্ষীরা, পাইকগাছা ও তালার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ ছাড়া জানাজায় স্থানীয় গ্রামবাসীসহ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর কনিষ্ঠ পুত্র মুহা. আব্দুর রহিম। মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১১ অক্টোবর ২০২৬
তালায় অধ্যক্ষ আব্দুর রহিমের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন