ডেঙ্গু বিষয়ক সচেতনতায় জামায়াতের লিফলেট বিতরণ

Date:

Share:

ডেঙ্গু বিষয়ক সচেতনতায় জামায়াতের লিফলেট বিতরণ

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
ডেঙ্গু বিষয়ক সচেতনা সৃষ্টির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত ইসলামীর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টা থেকে শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারসহ গুরুত্বপুর্ন এলাকা সমুহে উক্ত লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে উক্ত কর্মসুচিতে পৌর জামায়াত আমির হারুন-অর রশিদ সাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মঈনুদ্দীন, গোলাম মোস্তফাসহ যুববিভাগের সাঈদী হাসান বুলবুল ও শিবির নেতৃবৃন্দ অংশ নেয়। এর আগে জামায়াত নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে পরিচ্ছনন্নতা অভিযান পরিচালনা করেন। পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন সারাদেশে না হলেও খুলনাসহ ঢাকার পাশাপাশি আরও কয়েকটি অঞ্চলে ডেঙ্গু ভয়ংকর আকার ধারণ করেছে। প্রতিদিন কোন না কোন মায়ের কোল খালি হচ্ছে। পরস্পরের প্রয়োজনে গৃহের চারপাশ পরিচ্ছন্ন রাখার সাথে সাথে জমে থাকা পানি নিস্কাশনে উদ্যোগী হতে হবে। একইসাথে ডেঙ্গু হলে চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবস্থাপত্র অনুসরণের পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকারও আহবান জানান তারা।

১১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু বিষয়ক সচেতনতায় জামায়াতের লিফলেট বিতরণ