কালিগঞ্জে অভিযানে মাদকের গডফাদার ওবায়দুল্লাহ ইয়াবাসহ আটক

Date:

Share:

কালিগঞ্জে অভিযানে মাদকের গডফাদার ওবায়দুল্লাহ ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক :
কালিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজীকে টানা দুই ঘন্টা অভিযানের মাধ্যমে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । রবিবার সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত অভিযান চলে তার মাদকের আস্থানা বন্দকাটি গ্রামে। অভিযান পরিচালনা শেষ ৩৫ পিছ ইয়াবা সহ ওবায়দুল্লাহ গাজীকে আটক করে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

সরজমিনে অনুসন্ধানে জানা যায় , কালিগঞ্জ ও আশাশুনির উপজেলার ইয়াবা সরবারহ করে ওবায়দুল্লাহ গাজী। সে সরাসরি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তার রয়েছে ইয়াবা বিক্রির বিশেষ বাহিনী। রয়েছে একাধিক কিশোর গাং
যারা ইয়াবা সেবন করে রাতভর এলাকায় চুরি- ডাকাতি করে। তাদের তান্ডবে সাধারণ মানুষ বসবাস করতে পারছে না। ওবায়দুল্লাহ গাজীর স্ত্রী এই কিশোর গাং নিয়ন্ত্রণ করে। ওবায়দুল তার স্ত্রীকে দিয়ে মাদক পরিবহন করায় জেলার ভিতরে । ওবায়দুল্লাহ গাজীর মাদকের সিন্ডিকেট মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করে বন্দকাটি মনতেজ মোড়লের পুত্র এনামুল ও মজু গাজীর পুত্র আমিরুল ইসলাম।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের কবলে বন্দী। তারা নিরুপায় হয়ে মুখ খুলতে পারে না। এনামুল ও আমিরুল এলাকায় চোরাই মাল কেনাবেচা করে। কিশোর গাং দের মাদকের পরিবর্তে চোরাই পণ্য নিয়ে থাকে তার।

বন্দকাটি এলাকার বাসিন্দা ছবুর গাজী বলেন, ওবায়দুল্লাহ শীর্ষ মাদক ব্যবসায়ী। সে প্রকাশ্য ইয়াবা বিক্রি করে তার কিশোর গাং বাহিনী দিয়ে। তার বউকে দিয়ে মাদক পরিবহন করায় বিভিন্ন স্থানে। এই মাদক ব্যবসায়ীর কারণে এলাকায় চুরি ডাকাতি বেড়েছে৷ আমরা কেউ নিরাপদে বসবাস করতে পারে না। আমরা চাই মাদক ব্যবসায়ীকে ওবায়দুল্লাহ গাজী কে ক্রসফায়ারে দেওয়া হোক।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা বলেন, ওবায়দুল্লাহ একজন মাদকের গডফাদার। তার পুরো পরিবার মাদক কেনাবেচার সাথে জড়িত। তার বাবা মা স্ত্রী সবাই মাদকের সরবরাহ করে। তার বাড়ি প্রকাশ্য মাদক বেচাকেনা হয়। মুদি পণ্যর মত ওবায়দুল্লাহ মাদক বিক্রি করে। তার রয়েছে মাদক বিক্রির বিশেষ বাহিনী। গোয়েন্দা পুলিশের অভিযানে আটক করা হয়েছে ইয়াবা সহ। আমরা চাই ওকে উপযুক্ত আইনগত শাস্তি দেওয়া হোক।

সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রুহুল আমিন বলেন, ওবায়দুল্লাহ গাজী কালিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার কারণে এলাকায় চুরি ডাকাতি বেড়েছে। মানুষ অতিষ্ঠ আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় অভিযান চালিয়ে ৩৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করেছি। নিয়মিত মামলা রজু হয়েছে তাকে আদালতে প্রেরণ করা হবে।

২৮ সেপ্টেম্বর ২০২৬
কালিগঞ্জে অভিযানে মাদকের গডফাদার ওবায়দুল্লাহ ইয়াবাসহ আটক