কালিগঞ্জের শ্রীরামপুরে শিক্ষক আনারুলের নেতৃত্বে ভাটা শ্রমিকের জমি দখল

Date:

Share:

কালিগঞ্জের শ্রীরামপুরে শিক্ষক আনারুলের নেতৃত্বে ভাটা শ্রমিকের জমি দখল

সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুরে শিক্ষক আনারুলের নেতৃত্ব এক ইটভাটা শ্রমিকের জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখলকারী আনারুল ইসলাম বিষ্ণুপুর ইউনিয়নের নেংঙ্গী সরকারী প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন ভোগ দখলে থাকা হত দরিদ্র ইটভাটা শ্রমিক রবিউল ইসলামের জমি দখলের সাথে ফলজ গাছ কাটা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মঙ্গলবার সকালে শিক্ষক
আনারুল ইসলামের নেতৃত্বে হত দরিদ্র ভাটা শ্রমিক রবিউল ইসলামের ভোগ দখলীয় জমির বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ক্ষতিসাধন এবং জবোর দখল করে। দীর্ঘদিন ধরে ভোগ দখলে রবিউল থাকলেও সন্ত্রাশী বাহিনী দিয়ে শিক্ষক আনারুল জমিটি দখল করে নেয়। শ্রমিক রবিউল ইসলাম বাঁধা দিতে আসলে তাকে মারপিট করা হয়। অসহায় রবিউল বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে।
একজন শিক্ষকের এমন কর্মকান্ড নীতিবাচক প্রভাব ফেলে সমাজে তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক সমাজ।

স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার বলেন, ইটভাটা শ্রমিক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে জমিটি ভোগ করে আসছিল।কিন্তু হঠাৎ শিক্ষক আনারুল ভাড়াটিয়া লোকজন নিয়ে জমিটি দখল করে সাথে রবিউল কে মারপিট করে। রবিউলের জমিতে বিভিন্ন ফলজ গাছ কেটে বিনষ্ট করে। একজন শিক্ষক হয়ে আইন না মেনে সন্ত্রাশী বাহিনী দিয়ে জমি দখল করা সমাজের কাছে নিন্দানীয়।

ভুক্তভোগী ইটভাটা শ্রমিক রবিউল বলেন, আমি শ্রমিক মানুষ ভাটায় কাজ করে সংসার চলে। আমি দীর্ঘদিন জমিটি ভোগ দখল করে আসছিলাম। কিন্তু হঠাৎ শিক্ষক আনারুল জমি দাবি করে আমাকে হুমকি দেয়। আজকে লোকজন নিয়ে জমি দখল করে নেয় আমাকে মারপিট করে। সাথে জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে। আমি এর বিচার দাবি করছি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর বলেন, জমি দখল ও মারপিটের বিষয়টি আমি অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক আনারুল ইসলাম কে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।

৮ সেপ্টেম্বর ২০২৬
কালিগঞ্জের শ্রীরামপুরে শিক্ষক আনারুলের নেতৃত্বে ভাটা শ্রমিকের জমি দখল