রামু প্রেসক্লাবের মাসিক সভা ও উপদেষ্টা পরিষদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

Date:

Share:

রামু প্রেসক্লাবের মাসিক সভা ও উপদেষ্টা পরিষদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

নুর মুহাম্মদ, কক্সবাজার: প্রতিনিধি
কক্সবাজারের রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের সঙ্গে বর্তমান কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী। প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট স্বদেশ শর্মা। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক দীপক বড়ুয়া এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস. মোহাম্মদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন রামু প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন (দৈনিক সকালের সময়, কক্সবাজার প্রতিদিন), সহ-সভাপতি নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান ও আজকের বাংলা), সহ-সভাপতি মো. কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ, কক্সবাজার কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আনিস নাঈম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ) এবং প্রচার সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন)।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়া দিগন্ত, ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), এ. আর. আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ), সিরাজুল মোস্তফা আবির (চট্টগ্রাম ট্রিবিউন), আবদুল মতলব, নুরুল হাকিম, মোহাম্মদ ইকবাল, মো. তানিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ, জাতির বিবেক এবং সমাজের আয়না। একসময় রামুর গণমাধ্যম একটি রাজনৈতিক দল ও একক ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল।

তবে ৫ আগস্ট-পরবর্তী সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। এই স্বাধীনতা রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।”

প্রধান আলোচক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বদেশ শর্মা বলেন, “১৯৮৮ সালে আমরা চারজন মিলে রামু প্রেসক্লাব প্রতিষ্ঠা করি। যাদের আমরা স্বীকৃতি দিইনি, তারা নিজেদের রামু প্রেসক্লাব দাবি করে আসছে। সাংবাদিকদের সমাজের সর্বনিম্ন স্তর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে নয়, বরং জনগণের স্বার্থে সাংবাদিকতা করতে হবে। রামুর রাজনীতি, অর্থনীতি, পর্যটন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সম্ভাবনাকে তুলে ধরে দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।

সভায় রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এডভোকেট স্বদেশ শর্মা ও দীপক বড়ুয়া কে ফলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

২ জুলাই ২০২৬
রামু প্রেসক্লাবের মাসিক সভা ও উপদেষ্টা পরিষদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত