মোহনগঞ্জে মাদক-জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে ওসি’র ব্যস্ত সময় পার

Date:

Share:

মোহনগঞ্জে মাদক-জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে ওসি’র ব্যস্ত সময় পার

চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক-জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন ব্যস্ত সময় পার করছেন।

এরই লক্ষে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত বিট- পুলিশিং কার্যক্রমের পাশাপাশি তিনি প্রতি শুক্রবার বিভিন্ন জামে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লীসহ এলাকাবাসীর উদ্দেশ্যে মাদক-জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে জনসচেতনতামূলক বয়ান করা অব্যাহত রেখেছেন। এ ছাড়াও তিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথেও নিয়মিত জনসচেতনতামূলক মতবিনিময় সভার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ওসি মো. হাফিজুল ইসলাম হারুন।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উপজেলার বড়তলী-বানিয়াহারি ইউনিয়ন বিট-পুলিশিং কার্যালয়ে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ শতাধিক লোকের অংশগ্রহণ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন ওসি হাফিজুল ইসলাম হারুন।

এর আগে একই দিন সকালে তিনি পৌরশহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথেও মতবিনিময় করেন ওসি হারুন।

এসময় সহকারি বিট অফিসার এসআই মনিরুজ্জামান, এসআই মোজাম্মেল হক, এস আই নাজমুস সাকিব এবং অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গেং, আত্মহত্যা, জমি সংক্রান্ত বিরোধ, মাজার সংক্রান্ত বিরোধ, মব-জাস্টিস সহ সমসাময়িক বিভিন্ন অপরাধ প্রবণতা বন্ধ করার পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

১৮ জুন ২০২৬
মোহনগঞ্জে মাদক-জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে ওসি’র ব্যস্ত সময় পার