মোহনগঞ্জে ১২ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ১২ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে পৌরশহরের দেওথান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলেন, পৌরশহরের দেওথান এলাকার বাসিন্দা কালাচান মিয়ার ছেলে আব্দুল করিম (৫০) ও একই এলাকার বাসিন্দা সৈয়দ আলীর ছেলে কাজল মিয়া(৩৬)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পৌরশহরের দেওথান এলাকার বাসিন্দা আব্দুল করিম ও কাজল মিয়া তারা দুইজনই এলাকায় চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তারা দুইজন আব্দুল করিমের বাড়ির সামনের রাস্তায় ঘুরে- ঘুরে ইয়াবা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে আব্দুল করিমের কাছ থেকে ৭ পিস ও কাজল মিয়ার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর ওইদিন দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুল ইসলাম হারুন বলেন, ধৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তবে এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
