খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডাঃ আবু জাফরকে ফুলেল শুভেচ্ছা 

Date:

Share:

  1. খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডাঃ আবু জাফরকে ফুলেল শুভেচ্ছা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রকল্প পরিচালক ডাঃ আবু জাফর মোঃ সালেহ্ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাইকগাছার নূরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। ১২ জুন শুক্রবার সকালে নিজ চেম্বারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাঃ আবু জাফর কে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী। নাক, কান, গলা বিশেষজ্ঞ এ সার্জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন। তিনি গত ১৫ বছরের ও বেশি সময় ধরে নূরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছেন। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ রোকনুজ্জামান, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ ওয়াহিদা সুলতানা শ্রাবণী, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জিনাত গুলশান, তানভীর আহমেদ, আব্দুস সালাম, ওবায়দুল্লাহ সরদার, আব্দুল হালিম।