তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বৃহস্পতিবার (৩০ শে এপ্রিল) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন| যোগদান শেষে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন|
নবাগত ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন| তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান|
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা| তিনি সর্বশেষ খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন| তিনি পূর্বে খুলনার তেরখাদা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন|
