তালা(সাতক্ষীরা)প্রতিনিধি
তালা উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে ৭০ বোতল উইন কোরেক্স নামক মাদকদ্রব্যসহ শংকর মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। র্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরার এসআই মোজাম্মেল হক বিশ্বাস তালা থানায় এজাহার দায়ের করেছেন। ধৃত মাদক ব্যবসায়ীকে তালা থানা পুলিশ জেলহাজতে প্রেরণ করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল তালা উপজেলায় অভিযান চালিয়ে ইসলামকাটির পাশ্ববর্তী অঞ্চল থেকে শংকর মন্ডল (৩৫) কে তার হেফাজাতে থাকা ৭০ বোতল মাদকদ্রব্য উইন কোরেক্সসহ আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেলও জব্দ করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে তালা থানায় র্যাব বাদীয় হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৯ তারিখ ১৪ ই জানুয়ারী। আটকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
