তালায় সড়ক দূঘর্টনায় এনজিও কর্মী নিহত, পরিবহন ও হেলপার পুলিশ হেফাজতে

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় সড়ক দূঘর্টনায় এনজিও কর্মী নিহত। ঢাকাগামী লিটন ট্রাভেলস পরিবহন ও হেলপার পুলিশ হেফাজতে। ড্রাইভার পলাতক। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনমুতি চেয়ে পরিবারের আবেদনটি বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মিজ আফরোজা আখতার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করায় তালা থানা পুলিশের হেফাজতে থাকা নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছেন। মঙ্গলবার রাত ৮ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ১৩ ই জানুয়ারী সকাল নয়টায় সময় তালা ফায়ার সার্ভিসের সামনে কালভার্টের এর উপর ঢাকা মেট্রো- ব ১৯-০০২৩ পাইকগাছা থেকে ঢাকা গামী লিটন ট্রাভেলস পরিবহন তালা ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের পাশে কালভার্টের উপর পৌছালে উন্নয়ন প্রচেষ্টার কর্মী পালসার মটর সাইকেল যোগে ঘটনাস্থলে পৌছালে মুখোমুখেী সংঘর্ষ ঘটনা স্থলে নাজমুল হাসান রানা (৩৫) নিহত হয় । পথচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তালা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষান্তে তাকে মৃত্যু ঘোষনা করেন। তালা থানা পুলিশ নিহতের লাশ ও পরিবহন পুলিশ হেফাজতে নেয়। তার পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট এর নিকট আবেদন করেন। বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মিজ আফরোজা আখতার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করায় তালা থানা পুলিশ নিহতের লাশ পরিবারের নিকট বিকাল ৫ টার সময় হস্তান্তর করেন। নিহত নাজমুল হাসান রানা জেলা ছাতদলের সাবেক সহ-সভাপতি ও তালা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং হাজরাকাটি ব্লাড ডোর্নস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি গর্ভবতী স্ত্রী,এক শিশু পুত্র সন্তান রাহাত সরদার (৩) রেখে গেছেন। নিহতের পরিবার সূত্র জানায় রাত্র ৮ টার সময় তার হাজরাকাটি গ্রামের বাড়ি ঈদগাহ চত্বরে জানাযা নামাজ শেষে পরিবারিক কবর স্থানে দাফন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তালা থানায় কোন মামলা হয়নি।

এদিকে সন্ধ্যায় আহত হয়ে মূমর্ষ অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমআর পরিবহন পুলিশ হেফাজতে রয়েছে। একই স্থানে এমআর পরিবহন ও মটসাইকেল এর সংঘর্ষ সংগঠিত হয়। এঘটনায় মটর সাইকেল চালক গুরুতর