তালায় বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক গাজীর জানাযা অনুষ্ঠিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার উত্তর আলাদীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক গাজীর জানাযা নামাজ আসর নামাজ বাদে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জানাযা নামাজে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আকরামুল ইসলাম মোড়ল, যুবদলের নেতা মোঃ হাফিজুর রহমান শেখ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক সাহেব, ক্বারী মুহাম্মদ আফছার উদ্দীন সাহেব, ক্বারী মুহাম্মদ আব্দুর রব সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মোসলেম উদ্দীন মোড়ল, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ভাই মুহাম্মদ মকবুল হোসেন গাজী, মুহাম্মদ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের তাঁর স্ত্রী, দুই পুত্র মুহা. সাকিব গাজী (সৌদি আরব প্রবাসী) ও মুহা. সাদী গাজী (মালয়েশিয়া প্রবাসী), ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা অনুষ্ঠানে ইমামতি করেন ক্বারী মুহাম্মদ আফছার আলী সাহেব। এ সময় জানাযা নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।