তালায় বিশিষ্ট ব্যবসায়ী মুহাঃ আবুল কাশেম গাজী ইন্তেকাল, দাফন সম্পন্ন

Date:

Share:

 

তালা প্রতিনিধিঃ
তালা সদর ইউনিয়নের খড়েরডাংগা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুহাঃ আবুল কাশেম গাজী (৭৫) আর নেই। মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (৮ ই জানুয়ারী) প্রত্যুষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন জোহর নামাজ শেষে খড়েরডাংগা জামে মসজিদ চত্বরে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা নামাজ ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ‘গরীবের বন্ধু’ হিসেবে পরিচিত সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, অ্যাড. কবির আহমেদ, সৈনিক পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁ, খড়েরডাংগা জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুর রউফ মোড়ল, জাতীয় পার্টির নেতা মোঃ আব্দুস সাত্তার মোড়ল, মোঃ মতিয়ার রহমান, মোঃ আমির আলী খাঁসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকার শত শত মুসল্লি জানাজা নামাজে অংশগ্রহণ করেন।