ম্যানেজার আব্দুস সাত্তারের শাশুড়ির দাফন সম্পন্ন

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার মাঝিয়াড়া গ্রামের বাসিন্দা শেখ আব্দুস সাত্তারের শাশুড়ির ইন্তেকালের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার যোহর নামাজ শেষে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ডা. সৈয়দ মনজু, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, সৈয়দ ইদ্রিস, সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম খান সাহেব, সৈয়দ খায়রুল ইসলাম মিঠুসহ এলাকার শত শত মুসল্লি।

জানাজা নামাজে ইমামতি করেন মাঝিয়াড়া জামে মসজিদের খতিব, আধ্যাত্মিক সাধক ও স্মৃতি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম।