তালায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় সমাজসেবা দিবস পালিত ২০২৬ উদযাপিত হয়েছে।

শনিবার(০৩ জানুয়ারি) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমাজসেবা কার্যালয় সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মকবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সহকর্মী তৌফিক ইমরানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ভূমিজ এনজিও পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশন এর রাজিব হোসেন, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইদুর রহমান সাঈদ, এনজিও পরিচালক ও সাবেক সেনা সদস্য সার্জেন্ট মোঃ আব্দুর রহিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠু, সমাজসেবা অফিসের ইউনিয়ন কর্মী অসিত কুমার রায়, মোঃ ইমদাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।