তালা প্রতিনিধিঃ
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী গনতন্ত্রের আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী রাজনীতির এর অবস্মরণীয় অধ্যায় এর পরাসমাপ্তি ঘটল। আপোষহীন গনতান্ত্রিক নেত্রী মৃত্যুতে তালা উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে বিবৃতি দাতার উল্লেখ্য করেছেন, বেগম খালেদা জিয়া গনতন্ত্র,জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক অদম্য প্রতীক। দেশের গনতন্ত্রে প্রতিষ্ঠায় বহুদলীয় গনতন্ত্র পুন প্রতিষ্ঠায় সংগ্রামে তার নেতৃত্বে ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে বরণ করবে। তাকে অমানুষিক নির্যাতন কারাবরন অসুস্থতার মধ্যে তিনি কখনও আপস করেননি এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। তার মৃত্যুতে একটি রাজনৈতিক দলের নয় বরং সমগ্র জাতির জন্য এ অপূরনীয় ক্ষতি হয়েছে। এই মহিসী রাজনীতিবিদের মৃত্যুতে দেশবাসী গভীর ভাবে শোকহত।
মরহুমের আত্নার শান্তি ও পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা-১ আসনের এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা মো. হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির তালা উপজেলার সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু,অধ্যাপক মোশাররফ হোসেন,যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,যুগ্ম-আকবায়ক সাইদুর রহমান সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
