তালা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তালা প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। দীর্ঘ অসুস্থতার পর ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন, বয়স হয়েছিল ৮০ বছর।
গভীর শোক প্রকাশে বিবৃতিদাতার হলেন,তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মো:বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
