জাপার এমপি প্রার্থী আশরাফুজ্জামান আশু’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় তালা উপজেলা জাপা

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আশরাফুজ্জামান আশু ঢাকা ইউনাটেড হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন তালা উপজেলা জাতীয় পার্টি। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাপার সাধারণ সম্পাদক।

গত ২৩ শে মঙ্গলবার সাবেক এমপি আশরাফুজ্জামান আশু শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে তার পুত্র পৌর কাউন্সিলর কায়ছারুজামান হিমেল, কায়েমুজ্জামান রুবেল, হেলিকাপ্টার যোগে ঢাকা ইউনাটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল সাতক্ষীরা-২ সদর (সদর-দেবহাটা) আসনে তার পক্ষ থেকে জেলা জাপার সভাপতি আলহাজ্ব আজহার হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু,কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল সহ জাপার নেতৃবন্দ জেলা প্রশাসক আফরোজা আকতার এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। তার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি প্রদান করেছেন তালা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।