তালা প্রতিনিধিঃ
তালা উপজেলা জাতীয় পার্টির একনিষ্ঠ ভক্ত ও বিশিষ্ট সমাজসেবক আটারই গ্রামের সৈয়দ নজরুল ইসলাম বকুল (৯২) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম সৈয়দ নজরুল ইসলাম বকুলের ছেলে তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) জোহর নামাজের পর তালা উপজেলার আটারই গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,সাতক্ষীরা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব ডা.মাহমুদুল হক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা এম. মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এম মারুফুল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এদিকে মরহুমের মৃত্যুতে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
