তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আচরণবিধি’র সভা

Date:

Share:

তালা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে তালায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তারেক হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালার সিনিয়র সার্কেল এসপি সার্কেল শেখ মোহাম্মদ নূরুল্লাহ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খান, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম লুৎফুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাসেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সি.সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেসের প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ, ইসলামী আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মনতাজুল করিম,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী,সহ-সভাপতি নাজমুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনী আচরণবিধি মেনে চলা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সতর্ক করা হয়।