তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তালা উপজেলা বিএনপির প্রাণচাঞ্চল্যের সৃষ্টি

Date:

Share:

তালা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপি ও সকল সহযোগী সংগঠনের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্ঝুম সংগঠন নতুন গতি নিয়ে ঢাকামুখী নেতাকর্মীরা। আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের উদ্যোগে একটি টিম ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, একই ভাবে উপজেলা বিএনপি, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দলে দলে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় জানান, উপজেলাসহ ইউনিয়ন পর্যায় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১৫ হাজার নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি আরও বলেন,তারেক রহমান আমাদের প্রিয় নেতা। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে ফিরছেন—এটি আমাদের জন্য আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত। এ দিনটি স্মরনীয় করে রাখতে শুধু তালা উপজেলা নয় সারা বাংলাদেশের নেতাকর্মীদের নজিরবিহীন উপস্থিতি ঘটবে!