সাতক্ষীরা জনপ্রিয় সাবেক এমপি আশু গুরুতর অসুস্থ,তালা-কলারোয়া জাপার সুস্থতা কামনা

Date:

Share:

তালা প্রতিনিধি
সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি, আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী আশরাফুজ্জামান আশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টার যোগে নেওয়া হয়েছে ঢাকায়। তার দ্রুত সুস্থতা কামনা করে যৌথ বিবৃতি প্রদান করেছেন তালা-কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য প্রার্থী।

সাতক্ষীরা জাপার সভাপতি শেখ আজহার হোসেন বলেন, সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাসায় আকষ্মিক শ্বাসকষ্ট জনিত অসুস্থ হয়ে পড়লে শহরের সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ জানান, তিনি আগে থেকেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ওপেন হার্ট সার্জারি করা রয়েছে। বর্তমানে জন্ডিস, কিডনিসহ বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন, প্রেসার ফল্ট করছে। সেজন্য পরিবারের আগ্রহে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার করা হয়েছে।

বিবৃতি দাতারা হলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাপার সি. সহ-সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাপার সহ-সভাপতি এম মুনছুর আলী,সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহেল আলীম বাবুসহ দুই উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।