তালা প্রেসক্লাব সভাপতির মাতা খতেজান বিবির ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার শিবপুর গ্রামের আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের স্ত্রী ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের মাতা খতেজান বিবির ২৯তম মৃত্যুবার্ষিকী আজ।

মরহুমা খতেজান বিবি যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলামের দাদী। মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবপুর গ্রামের নিজ বাসভবন চত্বরে দিনব্যাপী কোরআনখানি, স্মরণসভা, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুহা. তাওহীদুর রহমান। এ দোয়া অনুষ্ঠানে মরহুমার একমাত্র পুত্র সাংবাদিক এস.এম নজরুল ইসলাম আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের শুভাকাঙ্খীদের উপস্থিত থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।