পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মমিন সুস্থতা কামনায় তালা প্রেসক্লাব

Date:

Share:

পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মমিন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে।

বিবৃতিদাতারা হলেন—তালা প্রেসক্লাবের সভাপতি এস. এম. নজরুল ইসলাম (এম.এ ইতিহাস, এল.এল.বি), বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক যশোর বার্তা ও দৈনিক সাত নদী পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি এবং তালা সদরের সাবেক চেয়ারম্যান; সিনিয়র সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর হাসান (এম.এ ইতিহাস, এল.এল.বি); সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ (এম.এ ইতিহাস, এল.এল.বি); সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. মান্নান (বি.এ); সিনিয়র সদস্য এস. এম. আকরামুল ইসলাম (বি.এ সম্মান), যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি; সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন (এম.এ, এল.এল.বি); দপ্তর সম্পাদক এস. এম. হাসান আলী বাচ্চু (বি.এ); সিনিয়র সদস্য ও বিবিআর সম্পাদক বি. এম. বাবলুর রহমান (এইচ.এস.সি); মোঃ জহর হাসান সাগর (এইচ.এস.সি); মোঃ ফয়সাল হোসেন (এইচ.এস.সি); কাজী এমদাদুল বারী জীবন; শ্রী পার্থ প্রতীপ মন্ডল (এইচ.এস.সি); মোঃ লিটন হুসাইন (বি.এ); মোঃ হাফিজুর রহমান; মোঃ মোস্তাফিজুর রহমান রাজু (এম.এ); অ্যাডভোকেট খাঁন কবির আহমেদ (এম.এ, এল.এল.বি) এবং মোঃ বোরহান উদ্দীন বিশ্বাস (বি.এ অনার্স, এম.এ)।

বিবৃতিতে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মোঃ আব্দুল মমিন একজন দায়িত্বশীল, সাহসী ও পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর আকস্মিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।

একই সঙ্গে নেতৃবৃন্দ তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তালা প্রেসক্লাব সবসময় তাঁর পাশে থাকবে।