তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন খুলনার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (সজেকা)উপ সহকারী পরিচালক মোঃ শামীম রেজা, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা আইসিটি অফিসার রেজাউল করিম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সমাজসেবক মারুফ উল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি গুলশান আরা, বি.এম জুলফিকার রায়হান, সদস্য রহিমা খাতুন, এস.এম নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।