তালা প্রতিনিধিঃ
নবাগত তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান গত ১ ই ডিসেম্বর ২৫ যোগদান করেন।
বৃহস্পতিবার (০৪ ই ডিসেম্বর) বিকালে তালা প্রেসক্লাবের পালমার্কেটস্থ কার্যালয়ে তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মো:বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
বিবৃতি দাতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তালা উপজেলায় তাঁর আগমন উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে বলে তালা প্রেসক্লাব দৃঢ়ভাবে বিশ্বাস করে। গণমাধ্যম কর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। নবাগত ইউএনও’র সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠা তালা উপজেলাকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
