তালা প্রেসক্লাবে আলহাজ্ব লিয়াকত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল

Date:

Share:

২৮ নভেম্বর কিংবদন্তি সাংবাদিক আলহাজ্ব লিয়াকত আলীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় তালা প্রেসক্লাবে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি বিজয় টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক কালবেলা তালা উপজেলা প্রতিনিধি ও দৈনিক পূর্বাঞ্চলের তালা অফিস প্রধান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও জাতীয় পর্যায়ে ঘোষিত শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব মাওঃ মুহাঃ তাওহীদুর রহমান।

তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জলিল আহমেদ এর পরিচালনায় তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এসএম জাহাঙ্গীর হাসান এর সার্বিক তত্বাবধানে বক্তব্য রাখেন ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস,বিবিআর নিউজের সম্পাদক প্রেসক্লাব সদস্য বিএম বাবলুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, কাজীএনামুল ইসলাম বিপ্লব, মোঃ ফয়সার হোসেন,কাজী ইসদাদুল বারী জীবন, মোঃ বাহারুল ইসলাম,মোঃ হাফিজুর রহমান, মোল্লা রুহুল আমিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে বলেন, পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী সাহেব খুলনা উন্নয়নে নেপথ্য তার অপরিসীম অবদান রয়েছে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন তালা কমপ্লেস্ক্য জামে মসজিদের খতিব বাংলাদেশের শ্রেষ্ট্র ঈমাম বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান সাহেব।