সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সিভিল সার্জন মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পাল, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারসহ জেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা এবং সাংবাদিকরা।
জেলার সকল কর্মকর্তা সাংবাদিক মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন। সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়নে সকল কর্মকর্তাদের উন্নয়ন ও সেবা মুলক কার্যক্রমে আন্তরিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের আহব্বান জানানো হয়।
