সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পুলিশ সুপার

Date:

Share:

সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করায় মিজ আফরোজা আখতারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের নতুন নেতৃত্বে সাতক্ষীরায় উন্নয়ন, জনসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সাক্ষাৎকালে দুই উচ্চপদস্থ কর্মকর্তা জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সেবা প্রদানের গুণগত মান বৃদ্ধি এবং জেলা প্রশাসন–পুলিশ প্রশাসনের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার পুলিশ প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক হিসেবে ফুলের তোড়া উপহার দেন।