তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে তালা উপজেলায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এইচ এম লুৎফুল কবীর,জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য মাষ্টার মইনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ মফিজ উদ্দিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতে আমীর মাওলানা মফিদুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, বিআরডিপি অফিসার নারায়ণ চন্দ্র সরকার, তালা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর্জা সাকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।