তালায় ইউএনও,র আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃঃ
মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও তালা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়াদ্দার,উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ঈদ্রীস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জামায়াত নেতা ডা. আফতাপ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম,তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম,উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রভাস কুমার দাস,উপজেলা আইসিটি অফিসার রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.মইনুল ইসলাম, মো. শফিউদ্দীন, মো. শাহাজান, আব্দুল জলিল, লুৎফর রহমান,মোহাম্মাদ আলী বিশ্বাস, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, দপ্তর সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মির্জা সাকিব এবং মো. রবিউল ইসলাম রবি।

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গুলিবিদ্ধ হাদীর দ্রুত সুস্থতা কামনা এবং তালা উপজেলায় সব স্তরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।