সর্বস্বান্ত আমজাদ কুডুর পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়ালেন; যুবদল নেতা মোতালেব হোসেন মাদবর
ময়নুল ইসলাম সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় আকস্মিক দুর্ঘটনায় বসতঘর হারিয়ে সর্বস্বান্ত হওয়া ভুক্তভোগী আমজাদ হোসেন কুডুর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোতালেব হোসেন মাদবর। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক আকস্মিক দুর্ঘটনায় আমজাদ হোসেন কুডুর বাড়িঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। এর ফলে তিনি ও তার পরিবার চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন মোতালেব হোসেন মাদবর।
এ সময় তিনি অসহায় আমজাদ হোসেন কুডুর হাতে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা তুলে দেন এবং তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে মোতালেব হোসেন মাদবর বলেন, “দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আমজাদ হোসেন কুডু ভাই আজ খুব অসহায় সময় পার করছেন। একজন সচেতন নাগরিক ও স্থানীয় জনপ্রতিনিধি পদপ্রার্থী হিসেবে তার এই বিপদে পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করেছি। ভবিষ্যতেও এই পরিবারের যেকোনো প্রয়োজনে আমি তাদের পাশে থাকব।”
নেতার এমন মানবিক ও যুগোপযোগী পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০ নভেম্বর ২০২৬
সর্বস্বান্ত আমজাদ কুডুর পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়ালেন; যুবদল নেতা মোতালেব হোসেন মাদবর
